আজ (বৃহস্পতিবার, ২৮ মে) যশোর ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
যশোর ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।
নামাজ শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘মুসলমানরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করবে না, মনের পশুত্ব কোরবানি করবে। যাতে করে সৌহার্দ্য-সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে পারে।’
নামাজ শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাতের খুতবা পাঠ করেন মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা দোয়া করা হয়।





