বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মা-বাবার কবরের পাশে হাত তুলে মোনাজাতে তারেক রহমান ও জুবাইদা রহমান
মা-বাবার কবরের পাশে হাত তুলে মোনাজাতে তারেক রহমান ও জুবাইদা রহমান | ছবি: পিএমও
1

পবিত্র ঈদুল আজহার দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মমতাময়ী মা খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (বৃহস্পতিাবর, ২৮ মে) সকালে ঈদের নামাজ আদায় শেষে মা-বাবার কবর জিয়ারত করতে শেরে বাংলা নগরে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুন:

এর আগে, সকাল ৭টা ৩০মিনিটে ঈদ জামায়াতে অংশ নিতে জাতীয় ঈদগাহে যান প্রধানমন্ত্রী এবং সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ও বিদেশি কূটনীতিকরাও জাতীয় ঈদগাহ ময়দানের এ প্রধান জামাতে অংশ নিয়েছিলেন।

এসএইচ