ময়মনসিংহে একদিনে হামে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৪৭

ময়মনসিংহ মেডিকেল কলেজ
ময়মনসিংহ মেডিকেল কলেজ | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গতকাল থেকে আজ (বুধবার, ২৭ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ৪১ শিশুর মৃত্যু হলো। এছাড়া আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৪৭ শিশু।

জানা যায়, গত ২০ মে পূর্বধলা নেত্রকোনা থেকে ১৭ মাসের ছেলে শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। শিশুটি গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে নেত্রকোনার কলমাকান্দা থেকে ৮ মাসের শিশু হাসপাতালে ভর্তি হয়। শিশুটি মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশু দুটির হামের সাথে নিওমোনিয়া ও শ্বাসকষ্ট ছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন:

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ১৪শিশু। সেই সাথে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৭ শিশু।

গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৬২৩ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৫৩৫শিশু।

ইএ