ট্রাম্পকে ইঙ্গিত করে রোমান সাম্রাজ্যের পরাজয়ের ইতিহাস মনে করালো ইরান

ইসমাইল বাঘাইয়ের পোস্ট করা ছবি
ইসমাইল বাঘাইয়ের পোস্ট করা ছবি | ছবি: সংগৃহীত
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি রহস্যময় বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ অবসানের আলোচনার মধ্যেই প্রাচীন রোমান সাম্রাজ্যের পরাজয়ের ইতিহাস টেনে তিনি এই বার্তা দেন। গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক্সে দেয়া এক পোস্টে ইসমাইল বাঘাই লেখেন, ‘রোমানদের ভাবনায় রোমই ছিল বিশ্বের অবিসংবাদিত কেন্দ্র। কিন্তু ইরানিরা তাদের সেই বিভ্রম ভেঙে দিয়েছিল। মার্কাস জুলিয়াস ফিলিপাস (ফিলিপ দ্য আরব) যখন পারস্যের বিরুদ্ধে পূর্ব দিকে অভিযান পরিচালনা করেন, তখন সেই অভিযান রোমানদের জন্য কোনো বিজয় বয়ে আনেনি। বরং সাসানীয়দের শর্ত অনুযায়ী একটি শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এর অবসান ঘটেছিল। সেই সম্রাটকে তখন সমঝোতায় আসতে বাধ্য হতে হয়েছিল!’

আরও পড়ুন:

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে মধ্যস্থতা চলাকালে ইরানের এই মুখপাত্র পরোক্ষভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বার্তা দিয়েছেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বমঞ্চে অপরাজেয় মনে করলেও শেষ পর্যন্ত তাদের ইরানের শর্ত মেনেই শান্তি চুক্তিতে আসতে হবে

এএম