মহড়ায় যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের নেতৃত্বে দুটি এমভি-২২বি অসপ্রে বিমান যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে অবতরণ করে। এছাড়া ক্যারিবীয় সাগর হয়ে একটি মার্কিন যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ করে।
আরও পড়ুন:
ভেনেজুয়েলা সরকারের ভাষ্যমতে, সম্ভাব্য জরুরি চিকিৎসা বা দুর্যোগকালের উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে কারাকাসে এ মার্কিন সামরিক মহড়ার অনুমতি দেয়া হয়।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, লাতিন আমেরিকায় স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের তিন ধাপের পরিকল্পনা বাস্তবায়নের একটি পদক্ষেপ এ সামরিক মহড়া।




