নিহতরা হলো বাংড়া এলাকার প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৬), শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সুলাইমান মিয়ার ছেলে সাইমন (১৪)। তারা সবাই করটিয়া এইচ এম ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
পুলিশ এবং পরিবার জানায়, টাঙ্গাইলগামী বেপরোয়া গতির একটি সিএনজি (রেজিস্ট্রেশনবিহীন) বাংড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তাকবির মিয়া মারা যায়। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহত সুলাইমান মিয়ার ছেলে সাইমনকে (১৪) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানোর সময় তারও মৃত্যু হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, মরদেহগুলোর সুরতহাল করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হবে।





