অন্তর্বর্তী কোচকেই স্থায়ী করলো ম্যানইউ

মাইকেল ক্যারিক
মাইকেল ক্যারিক | ছবি: সংগৃহীত
0

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন স্থায়ী হেড কোচ হিসেবে দায়িত্ব পেলেন ক্লাব কিংবদন্তি মাইকেল ক্যারিক। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ভালো ফল এনে দেয়ার পুরস্কার হিসেবে ম্যানইউ শিবিরের স্থায়ী কোচের এ দায়িত্ব থাকলো তার কাঁধেই।

জানুয়ারিতে রুবেন আমোরিম বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। এরপর তার অধীনে বদলে যায় ইউনাইটেডের চিত্র।

আরও পড়ুন:

১৬ ম্যাচে ১১ জয় এনে নিশ্চিত করেছেন চ্যাম্পিয়ন্স লিগের টিকিট এবং প্রিমিয়ার লিগে অর্জন তৃতীয় স্থান। বর্তমানে তার অধীনেই সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করেছে ইউনাইটেড।

ক্যারিক বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডকে আবারও বড় শিরোপার লড়াইয়ে ফিরিয়ে আনাই তার লক্ষ্য। একসময় ওল্ড ট্র্যাফোর্ডের মাঝমাঠ কাঁপানো এ তারকা এবার ডাগআউটে লিখতে চান নতুন ইতিহাস।

এসএইচ