আজ (বৃহস্পতিবার, ২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে তিনি এই অমানবিক অপরাধের বিরুদ্ধে একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন।
মির্জা ফখরুল তার পোস্টে উল্লেখ করেন, অপরাধ দমনে শুধু আইন বা সরকারের উদ্যোগই যথেষ্ট নয়। তিনি বলেন, ‘প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।’
আরও পড়ুন:
ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় শিক্ষার ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে।’
তিনি মনে করেন, শিশুদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত, যেখানে শিশুরা কোনো প্রকার ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।
শিশুদের নিরাপত্তাকে দেশের ভাগ্যের সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। আসুন, পরিবর্তনের এই সংগ্রামে সবাই একসঙ্গে শামিল হই।’ তিনি দেশবাসীকে অপরাধমুক্ত ও মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।





