সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, সেখানে দেখা যায় শিক্ষার্থীরা একে অপরকে এলোপাতাড়ি মারধর করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে র্যাগিংকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এমন সংঘর্ষের ঘটনায় দ্রুত রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক করেন। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রয়েছে।





