র্যাগিং

রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। র্যাগিংকে কেন্দ্র করে এ সংঘর্ষ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ (মঙ্গলবার, ১৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে প্রক্টর ও রাকসু জিএসের সামনে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাতভর র্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭
র্যাগিংয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বনের ঘোষণা দিলেও রাতভর র্যাগিংয়ে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৩ শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৭ শিক্ষার্থীকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে এ ঘটনা ঘটে। এম. কেরামত আলী হলে অবস্থানরত স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪সেশন) সকল শিক্ষার্থীরা র্যাগিংয়ের শিকার হয়।