পরিবারের অভিযোগ, স্থানীয় একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের খাদ্যসামগ্রী পরিবহনে অস্বীকৃতি জানানো ও চাঁদা না দেয়ায় আকিবকে গুলি করা হয়। তিনি হাত ও পেটে গুলিবিদ্ধ হয়েছেন।
অন্যদিকে কাইয়ুম শরিফ জানান, চুনতি বাজার থেকে ভাড়া নিয়ে ঘোনার মোড় এলাকায় যাওয়ার পর যাত্রী নামিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার পিঠের বিভিন্ন স্থানে গুলি লাগে।
গুলিবিদ্ধ দুইজনকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।





