চট্টগ্রামে দুই রিকশাচালক গুলিবিদ্ধ
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত রিকশাচালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ১৮ মে) সন্ধ্যায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা ও ঘোনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার কাইয়ুম শরিফ এবং বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার মোহাম্মদ আকিব।