আজ (মঙ্গলবার, ১৯ মে) বিজিবি-৪৮ এর মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবির পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও এ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে নিশ্চিত করা হয়।
বিজিবি ৪৮ এর অধিনায়ক জানায়, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।





