স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের সামনের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় এনামুল আহত হয়ে মাটিতে পড়ে থাকে। পরে অন্যরা দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, দিনভর বৃষ্টিতে হাওরে মাছ ধরতে যান অনেকেই। এনামুলও তাদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে এনামুল মারা যান। এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ জানায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম জানান, খবর পেয়ে লোক পাঠিয়েছি। সরকারি পর্যায়ে যতটুকু সম্ভব সে সহায়তা দেয়া হবে।





