নিরীহদের হত্যা করে ‘চোরাকারবারি’ তকমা দিয়ে হত্যার বৈধতা উৎপাদন করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি: এখন টিভি
0

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, নিরীহ বাংলাদেশিদের হত্যা করে ‘চোরাকারবারি’ তকমা দিয়ে হত্যার বৈধতা উৎপাদন করা হচ্ছে।

আজ (শুক্রবার, ১৫ মে) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

প্রতিবাদ সমাবেশে সীমান্ত সুরক্ষায় সরকারের নীরবতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার কঠোর সমালোচনা করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘লালমনিরহাটের খাদেমুল ইসলাম কিংবা কসবার নিরীহ স্কুলছাত্রের মতো সাধারণ মানুষকে সীমান্তে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এরপর হত্যার বৈধতা দিতে তাদের গায়ে সেঁটে দেয়া হচ্ছে চোরাকারবারির মিথ্যা তকমা।’

আরও পড়ুন:

আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধীদের গ্রেপ্তারের বিধান থাকলেও, সরাসরি গুলি করে হত্যার তীব্র নিন্দা জানান বক্তারা।

সমাবেশ শেষে শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন নাসিরুদ্দিন পাটওয়ারী ও ইনকিলাব মঞ্চের শতাধিক নেতাকর্মী

পরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে হামে শিশু মৃত্যুর জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং পর্যাপ্ত আইসিইউ, ভেন্টিলেটর এবং অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করতে দাবি জানানো হয়।

এসএস