প্রতিরক্ষা ব্যয় তদারককারী হাউস ও সিনেট উপকমিটিগুলো ট্রাম্প প্রশাসনের ২০২৭ সালের প্রস্তাবিত সামরিক বাজেটের ওপর ধারাবাহিক শুনানি শুরু করেছে। সেখানে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের ঐতিহাসিক বাজেট বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে।
তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে ইরান যুদ্ধ। বর্তমানে যুদ্ধটি এক ধরনের অচলাবস্থার মধ্যে রয়েছে; যার ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য রাজনৈতিক সংকট তৈরি করছে।
শুনানিতে পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রস্তাবিত বাজেটের প্রয়োজনীয়তা তুলে ধরবেন। তারা মূলত ইরান যুদ্ধের কারণে কমে যাওয়া ড্রোন, যুদ্ধজাহাজ এবং ইন্টারসেপ্টর মিসাইল সিস্টেমের মজুত বাড়াতে বাড়তি বরাদ্দের ওপর জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে।





