প্রথম কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংসের কাছে পাত্তাই পায়নি ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটিতে ৪-০ গোলে হারে ক্লাবটি। অন্যদিকে এলিমিনেটরে রহমতঞ্জকে ৩-০ গোলে হারিয়ে ব্রাদার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে মোহামেডান।
তবে এবার আর ভুল করতে চায় না ব্রাদার্স। মোহামেডানকে হারিয়েই ফাইনালে যেতে চায় জামাল ভূঁইয়ারা। সাথে দীর্ঘদিন পর মর্যাদার লড়াইয়ে শিরোপা ঘরে তুলতে চায় ক্লাবটি--এমনটা জানিয়েছেন ক্লাবের মিডফিল্ডার কৌশিক বড়ুয়া।
আরও পড়ুন
ব্রাদার্স ইউনিয়নের মিডফিল্ডার কৌশিক বড়ুয়া বলেন, ‘এ বছর দলটা এ নানান পরিস্থিত মধ্য দিয়ে গিয়েছে। আশাকরি আমরা ফাইনালে ওঠার জন্যই খেলবো।’
এদিকে যোগ্য ও শক্তিশালি দল হিসেবেই দেখছেন ব্রাদার্স হেড কোচ ওমর কে সিসে। তবে আবাহনীকে হারানোর আত্মবিশ্বাস এ ম্যাচেও কাজে দেবে ফুটবলারদের।
ব্রাদার্স ইউনিয়নের কোচ ওমর কে সিসে বলেন, ‘খুবি গুরুত্বপূর্ণ ম্যাচ এটা। আশাকরি খেলোয়াড়রা ভালো খেলবো।’
আগেই ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। এ ম্যাচে জয় নিয়ে যে দলই ফাইনালে উঠুক তাদের কঠিন পরীক্ষা নেবে গতবারের রানার আপ কিংস।





