পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত: শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
0

ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো পর্যবেক্ষণ করছে জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এক সপ্তাহের জাপান সফর শেষে আজ (শনিবার, ৯ মে) দুপুরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে যেন নির্যাতন না করা হয়, সে বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে জামায়াত।’ এসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক চুক্তি এবং স্বাস্থ্যখাতে সহযোগিতা নিয়েও কথা বলেন তিনি।

গাজীপুরে একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর উদাহরণ টেনে নিন্দা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকার অতিরিক্ত রাজনৈতিক ব্যস্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথেষ্ট মনোযোগ দিতে পারছে না।’

আরও পড়ুন:

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কিছু অসম চুক্তি রয়েছে। দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত হলে জামায়াত দায়িত্বশীল বিরোধীদল হিসেবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।’

জাপান সফরের বিষয়ে তিনি জানান, ক্যানসার আক্রান্তদের জন্য বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার উদ্যোগে ইতিবাচক অবস্থান জানিয়েছে জাপান। সরকার বা বিরোধীদল পরিচয় বড় নয়, দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইএ