এর আগে লেবাননের হাব্বুশ শহর থেকে বেসামরিক লেবানিজ নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, শহর ছাড়ার নির্দেশের প্রায় এক ঘণ্টার মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান দফায় দফায় সেখানে তীব্র হামলা চালায়।
আরও পড়ুন
এছাড়া গতকাল (বৃহস্পতিবার, ৭ মে) ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে নাবাতিয়াহ অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী হামলা চালায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ওই হামলায় অন্তত একজন নিহত এবং ৮ জন আহত হন। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে।
এদিকে, লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধের আহ্বান জানিয়েছেন। আগামী ১৪ ও ১৫ মে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইল ও লেবাননের রাষ্ট্রদূত পর্যায়ের তৃতীয় দফার আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন ও তেল আবিব।




