মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতসদস্য আটক

কোস্টগার্ড হেফাজতে আটক ৪ ডাকাতসদস্য
কোস্টগার্ড হেফাজতে আটক ৪ ডাকাতসদস্য | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। আজ (শুক্রবার, ৮ মে) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর সদস্যরা কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা নাছিরডেল সংলগ্ন এলাকায় অবস্থান করছে।’

প্রাপ্ত তথ্যের আলোকে গতকাল (বৃহস্পতিবার, ৭ মে) রাত ৯টায় কোস্টগার্ড স্টেশন মহেশখালী ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আভিযানিক দল ‘কুখ্যাত’ ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আরও পড়ুন:

পরবর্তীতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যানুযায়ী, মতে আটক ডাকাতদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশিয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, আটক ডাকাত সদস্যরা কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ফজল কাদের বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিলো।

এছাড়া জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

এসএইচ