
মাতারবাড়ি এলাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ৯ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছান তিনি। পরে চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দুই-তিন দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ; ভারতের কাছে আরও ডিজেল চায় বাংলাদেশ
মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আজ বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের মতো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

মহেশখালীতে অস্ত্র-গোলাবারুদসহ ৪ ডাকাতসদস্য আটক
কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। আজ (শুক্রবার, ৮ মে) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

ঈদের ছুটিতে কক্সবাজার ভ্রমণ: কোথায় ঘুরবেন, কী কী দেখবেন?
ঈদের লম্বা ছুটিতে (Eid holidays) ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে পর্যটকদের প্রধান গন্তব্য এখন কক্সবাজার (Cox's Bazar)। শুধু সমুদ্রসৈকতে বসে থাকা নয়, বরং এবারের ঈদে আপনার তালিকায় যোগ করতে পারেন ঐতিহাসিক স্থান, রোমাঞ্চকর প্যারাসেইলিং এবং গভীর সমুদ্রের অ্যাকুরিয়াম।

মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদকসহ ২ জন আটক
মহেশখালীতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে দেশিয় অস্ত্র ও মাদকসহ দু’জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে: প্রধান উপদেষ্টা
মহেশখালী-মাতারবাড়ী শুধু একটা ফ্যাসিলেটিং জোন হিসেবে না, সেখানে একটা নতুন শহরের জন্ম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সদস্যদের সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। মিডার নেতৃত্বে ছিলেন সংগঠনটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ।

আগামী ৩০ বছরে মহেশখালীকে সিঙ্গাপুরের মতো আধুনিক করতে কাজ করবে এমআইডিআই
আগামী ৩০ বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তরের লক্ষ্যে যাত্রা শুরু করেছে মহেশখালি-মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআইডিআই)। এরইমধ্যে ১২০ দিনের পরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। তার সঙ্গে আরও ২ ব্যক্তি রয়েছেন। এরা দুই জন হলেন- কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। এ দুই ব্যক্তির প্রাতিষ্ঠানিক কোনো পরিচয় পাওয়া যায়নি।

শিশু মাহিয়া হত্যা: একজনের মৃত্যুদণ্ড
কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের শিশু মাহিয়া হত্যা মামলায় মো. সোলেমানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ ওসমাণ গনি এ রায় ঘোষণা করেন।

হিমছড়িতে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি চবি শিক্ষার্থী অরিত্রের
কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের খোঁজ মিলেনি চার দিনেও। সাগরের ঢেউয়ে ভেসে যাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করা গেলেও অরিত্রের সন্ধান এখনও পাওয়া যায়নি। তার খোঁজে এখনও অভিযান চালাচ্ছে লাইফগার্ড সদস্য ও জেলা প্রশাসনের বীচ কর্মীরা। প্রতিদিন সকাল থেকে স্পিড বোটে করে মহেশখালী, সোনাদিয়া এবং নাজিরারটেক উপকূলজুড়ে তল্লাশি চালানো হচ্ছে।

চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট; দুর্ভোগে নগরবাসী
সাগর উত্তাল থাকায় মহেশখালীতে এলএনজি খালাস ব্যাহত হওয়ায় বন্দরনগরী চট্টগ্রামে গ্যাসের চরম সংকট তৈরি হয়েছে। বাসাবাড়ি, শিল্পকারখানা ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাসের চাপ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ফিলিং স্টেশনগুলোর সামনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। যদিও আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে প্রত্যাশা কর্ণফুলী গ্যাস বিতরণ কর্তৃপক্ষের।

মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত উন্নয়নে জাইকাকে সহযোগিতা জোরদারের আহ্বান
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগে (এমআইডিআই) সমর্থন জোরদার করার জন্য জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির প্রতি (জাইকা) আহ্বান জানিয়েছেন, যাতে অঞ্চলটি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়।