শপিং মল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

শপিং মল
শপিং মল | ছবি: সংগৃহীত
1

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে দেশের শপিং মল, বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। ঈদুল আজহা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

আজ (বৃহস্পতিবার, ৭ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদকে সামনে রেখে ক্রেতাদের কেনাকাটার সুবিধা এবং ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছিলো। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন:

দোকান মালিক সমিতির নেতারা মনে করছেন, সময় বাড়ানোর ফলে ঈদকেন্দ্রিক কেনাকাটায় ভিড় কিছুটা কমবে এবং ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন। একই সঙ্গে ব্যবসায়ীরাও অতিরিক্ত সময় পেয়ে বিক্রি বাড়ানোর সুযোগ পাবেন।

বিবরণ (Description) বিস্তারিত তথ্য (Detailed Info)
কার্যকর হওয়ার তারিখ (Effective Date) ১২ মে, ২০২৬ থেকে
বন্ধ হওয়ার নতুন সময় (New Closing Time) রাত ১০:০০ টা (10:00 PM)
আগের সময়সীমা (Previous Timing) সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত
সময়সীমা বৃদ্ধির উদ্দেশ্য (Objective) ক্রেতাদের সুবিধা ও ব্যবসায়িক গতিশীলতা
স্থায়িত্ব (Validity) পবিত্র ঈদুল আজহা পর্যন্ত

এফএস