কারও কোনো দায়মুক্তি নেই; হিজবুল্লাহ নেতাকে হত্যার পর নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর এলিট রাদওয়ান ইউনিটের কমান্ডার আহমদ বালুতকে হত্যার ঘটনায় মুখ খুলেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ওই কমান্ডার হয়তো সংবাদমাধ্যমে পড়েছিলেন যে বৈরুতে তার ‘দায়মুক্তি’ রয়েছে, কিন্তু এখন থেকে আর তেমনটি ঘটবে না। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন:

নেতানিয়াহু দাবি করেন, আহমদ বালুত বৈরুতে তার গোপন সদর দপ্তর থেকে ইসরাইলি বাহিনী ও জনগণের ওপর হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তিনি আরও স্পষ্ট করেন যে যুক্তরাষ্ট্রঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি অভিযান অব্যাহত থাকবে।

শত্রুদের সতর্ক করে দিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই—কোনো সন্ত্রাসীরই দায়মুক্তি নেই। যারা ইসরাইলকে হুমকি দেবে, তারা নিজেদের জীবনই ঝুঁকির মুখে ফেলবে।’

এএম