এর আগে দুই দলের খেলোয়াড়দের মিরপুরে শেষ করেছেন অনুশীলন পর্ব। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলতে আসা পাকিস্তান পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে বাংলাদেশে। দুই দলের শেষ টেস্ট সিরিজটা হয়েছিল পাকিস্তানের মাটিতে। ২০২৪ সালের সেই সিরিজে ২-০ তে জিতেছিল বাংলাদেশ। তবে এই সিরিজে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন পাকিস্তান দলের ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি।
আরও পড়ুন:
টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে আর পাকিস্তানের অবস্থান ৬। আর চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশ খেলেছে দুই ম্যাচ। যেখানে এক ড্রয়ের সাথে হারতে হয়েছে আরেকটিতে। চার পয়েন্ট নিয়ে টেবিলে বাংলাদেশের অবস্থান ৮-এ। এই চক্রে পাকিস্তানও খেলেছে দুই টেস্ট। একটাতে জয় পেলেও হারতে হয়েছে আরেকটিতে।





