উখিয়া ১৪ এপিবিএনের অধিনায়ক সূত্রে জানা যায়, প্রাপ্ত তথ্যমতে, রোহিঙ্গা ক্যাম্প- ৮/ইস্ট (বালুখালী) থেকে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে নিজ নিজ শেডে ফিরছিলেন। তারা ক্যাম্প-৮/ইস্টের এ/৩২ পয়েন্ট ও ক্যাম্প-০৭ এর মধ্যবর্তী তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা আরসা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় কেফায়েত উল্লাহ হালিম (এআরও গ্রুপের নেতা) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুতুপালং এমএসএফ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ক্যাম্প-৭ এর ব্লক-এফ/২ এর বাসিন্দা। তার পিতার নাম বাদশা মিয়া এবং মাতার নাম নুর বাহার।
আরও পড়ুন:
গুলিবিদ্ধ হয়ে আরও আহত হন মোহাম্মদ উল্লাহ (৩৭) ও নুর মোহাম্মদ। তাদের প্রথমে ফ্রেন্ডশিপ হাসপাতালে নেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের একটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আরসা সন্ত্রাসীদের গ্রেপ্তারে ক্যাম্প এলাকায় পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।





