হরমুজ প্রণালিতে ফরাসি জাহাজে হামলা; আহত বেশ কয়েকজন

হরমুজ প্রণালিতে মালবাহী ট্যাংকার
হরমুজ প্রণালিতে মালবাহী ট্যাংকার | ছবি: সংগৃহীত
0

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় গতকাল (মঙ্গলবার, ৫ মে) নিজেদের একটি জাহাজ হামলার শিকার হয়েছে বলে নিশ্চিত করেছে ফরাসি শিপিং জায়ান্ট সিএমএ সিজিএম। বার্তা সংস্থা এএফপিকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘সিএমএ সিজিএম সান আন্তোনিও’ নামের জাহাজটিকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এতে জাহাজের বেশ কয়েকজন নাবিক আহত হয়েছেন এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য জাহাজ থেকে সরিয়ে নেয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মজার বিষয় হলো, ফরাসি জাহাজে এই হামলার ঘটনাটি এমন এক দিনে ঘটল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা কর্মসূচি ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো যায় কি না, তা দেখার জন্য তিনি এই কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন। গত রোববার এই সামরিক অভিযান শুরু হলেও ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে হঠাতে গুলিবর্ষণ করছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম কনটেইনার শিপিং লাইন সিএমএ সিজিএম গত মাসেও জানিয়েছিল, তাদের একটি জাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছিল ইরানি বাহিনী।

যুদ্ধ শুরুর পর এই ফরাসি প্রতিষ্ঠানের অন্তত ১৪টি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছিল। এর মধ্যে কেবল ‘ক্রিবি’ নামের একটি জাহাজ গত এপ্রিলের শুরুতে হরমুজ প্রণালি পার হতে সক্ষম হয়।

এএম