আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘গত শনিবার সুফিয়া কামাল হলে ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।’ এরপর সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ আর প্রতিবাদের মুখে ওই কমিটি প্রত্যাহার করা হয়। পরে এ ঘটনায় আন্দোলনকারী তিন শিক্ষার্থীর সিট বাতিলের অভিযোগ তোলা হয়।
আরও পড়ুন:
এদিকে, সাধারণ শিক্ষার্থীদের দাবি আবাসিক হলে কোনো রাজনীতি চান না তারা। এসময় সিট পুনর্বহাল ও সুষ্ঠু তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।





