এ ড্রয়ের ফলে শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়লো সিটি। শুরু থেকে আধিপত্য দেখানো সিটি প্রথমার্ধের শেষ মুহুর্তে এক গোল করে বিরতিতে যায়। গোল পান জেরেমি ডোকু। তবে দ্বিতীয়ার্ধের ম্যাচের ৬৮ মিনিটে থিয়েরনো ব্যারির গোলে সমতায় ফিরে এভারটন । ঠিক ৫ মিনিট পরেই জ্যাক ওব্রাইনের হেডে পরাস্ত হয় ডোনারোমা।
ম্যাচের ৮১ মিনিটে ব্যারির দ্বিতীয় গোলে ৩-১ এ এগিয়ে যায় এভারটন। তবে দুই মিনিট পরেই ব্যবধান কমান আর্লিং হালান্ড, যোগ করা সময়ে ডি বক্সের বাইরে থেকে নেওয়া সটে সিটিকে ৩-৩ এ সমতায় ফেরান ডোকু।
সিটির এ ড্রয়ের ফলে প্রিমিয়ার লিগে ২২ বছরের শিরোপা খরা কাটানোর দারুন এক সুযোগ পাচ্ছে আর্সেনাল। ৩৫ ম্যাচ শেষে লিগ টেবিলের শীর্ষে ৫ পয়েন্টের লিড তাদের।





