গতকাল (রোববার, ৩ মে) রাতে মার্কাস থুরাম ও হেনরিখ মিখাতারিয়ানের গোলে ২১ তম লিগ শিরোপা নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। প্রথমার্ধের যোগ করা সময়ে পিওতর জেলেনস্কির অ্যাসিস্টে ফ্রেঞ্চ তারকা মার্কাস থুরামের গোলে এগিয়ে যায় নেরাজ্জুরিরা।
আরও পড়ুন
দ্বিতীয়ার্ধের ৮০তম মিনিটে লাউতারো মার্টিনেজের বাড়ানো বল থেকে মিখাতারিয়ানের গোলে শিরোপা নিশ্চিত করে দলটি।
এ জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে গেল ইন্টার। আর এরই সুবাদে নিজের সাবেক ক্লাবে কোচ হিসেবে এসে প্রথম মৌসুমেই লিগ শিরোপা জিতলেন ক্রিশ্চিয়ান চিভু।





