অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এসময় জলসিঁড়ি গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। টুর্নামেন্টে বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণসহ সর্বমোট ৭৬ জন গলফার জেনারেল ও ডিপ্লোম্যাটিক ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দি গলফ হাউজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক, সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।





