টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

পাকিস্তান ক্রিকেট দল
পাকিস্তান ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আজ (রোববার, ৩ মে) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। তবে ঘোষিত স্কোয়াডের সব সদস্য এখনো আসেননি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচ শেষ করে বাকি সদস্যরা যোগ দেবেন বলে জানানো হয়েছে।

সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের দুই প্রধান ক্রিকেট ভেন্যুতে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ মে থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) চক্রের অংশ।

আরও পড়ুন:

এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। তবে সবচেয়ে বড় চমক থাকবে ডাগআউটে। পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবার কোচ হিসেবে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দলে ৪ জন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে পিসিবি।

পাকিস্তান টেস্ট স্কোয়াডে থাকবেন শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেট কিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেট কিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

ইএ