শিক্ষার্থীদের এক প্লাটফর্মে এনে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: এখন টিভি
1

মুক্ত গণমাধ্যমের মতোই সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রত্যাশা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের এক প্লাটফর্মে এনে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তিনি।

আজ (শনিবার, ২ মে) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ২০২৬ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘পুরনো ইকো সিস্টেমকে পরিবর্তন করে নতুন ট্রান্সকম ইকো সিস্টেমে কাজ করছে সরকার।’

গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট মালিকরা গণমাধ্যমকে ভিন্ন ব্যবসার কাজে ব্যবহার করছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

এসময় তিনি বলেন, ‘যান্ত্রিক জ্ঞানের বাইরে গিয়ে সমস্যার সমাধানে ক্রিয়েটিভ নলেজ প্রয়োজন।’

সবার সম্মিলিত প্রচেষ্টায় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করার কথাও জানান তথ্যমন্ত্রী। মুক্ত গণমাধ্যম নিশ্চিতে সাংবাদিকতা বিষয়ে অধ্যয়নরত তরুণ শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানান তিনি।

এসএস