‘আত্মরক্ষা’ নয়, ইরানের ওপর আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র: ইসমাইল বাঘাই

ইসমাইল বাঘাই
ইসমাইল বাঘাই | ছবি: সংগৃহীত
0

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করে ওয়াশিংটনের ‘আত্মরক্ষা’র দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মার্কিন অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই পোস্টে বাঘাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি নথি তুলে ধরেন, যেখানে যুদ্ধকে জায়েজ করতে বলা হয়েছে: ‘যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরাইলের সম্মিলিত আত্মরক্ষা এবং নিজের সহজাত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতেই এই সংঘাত শুরু করেছে।’

মার্কিন এই যুক্তিকে চ্যালেঞ্জ করে বাঘাই প্রশ্ন তোলেন, ‘কিসের বিরুদ্ধে আত্মরক্ষা? ইরান কি এমন কোনো ‘সশস্ত্র হামলা’ চালিয়েছিল যা আত্মরক্ষার যুক্তিকে সমর্থন করে? নিশ্চিতভাবেই না!’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘সুতরাং এটি কোনোভাবেই “আত্মরক্ষা” ছিল না—এটি ছিল ইরান রাষ্ট্রের বিরুদ্ধে একটি সুস্পষ্ট আগ্রাসন।’

এএম