অধিকৃত অঞ্চলের প্রতি ইঞ্চি উদ্ধার করা হবে; অঙ্গীকার লেবাননের প্রধানমন্ত্রীর

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম | ছবি: সংগৃহীত
0

লেবাননের অধিকৃত অঞ্চলের প্রতিটি ইঞ্চি উদ্ধার করতে তার সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাত দিয়ে দ্য ডনের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। নওয়াফ সালাম বলেন, ‘লেবাননের দখলকৃত ভূমি পুনরুদ্ধারে তার সরকার প্রচেষ্টা অব্যাহত রাখবে।’

আরও পড়ুন:

প্রধানমন্ত্রী আরও জানান, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার মাধ্যমে দেশটিকে প্রকৃত পুনরুদ্ধারের পথে এগিয়ে নিতে তারা বদ্ধপরিকর।

এএম