আজ (শুক্রবার, ১ মে) সকালে বাহিনীটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় দিকে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে বালুরগদি এলাকায় টহল দল অভিযান চালায়। এ সময় ব্রিজের একটি পিলারের নিচে খাদে পড়ে থাকা একটি ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালালে এর ভেতর থেকে ৬টি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং অস্ত্র তৈরির নানা সরঞ্জাম পাওয়া যায়।
উদ্ধারকৃত আলামত জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।





