দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট কেটে গেছে: মন্ত্রী

সংসদে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
সংসদে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু | ছবি: সংগৃহীত
1

দেশে বিদ্যুতের সংকট কেটে গেছে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি এও জানিয়েছেন, বিদ্যমান জ্বালানি সংকটও দেশে নেই।

আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে তিনি এ কথা জানান। বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘ফ্যাস্টিস্ট সরকার সব ধ্বংস করে দিয়েছে। মন্ত্রণালয়ে ফ্যাস্টিস্টের ভুত এখনো রয়ে গেছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ ও তাদের নেতা ভারতে পালিয়ে গেছে। দেশের মানুষ দেশ স্বাধীন করেছে।’

এসময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের প্রশংসা করেছে করে তিনি বলেন, ‘নাহিদ ইসলামদের আন্দোলনে নিকৃষ্টতর ফ্যাস্টিস্ট পালিয়ে গেছে। একাত্তর হচ্ছে জাতির গর্বের ইতিহাস। একাত্তরে জামায়াত পাকিস্তানি বাহিনীর সঙ্গে বৈঠক করে দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ভূমিকা রেখেছে।’

এসএইচ