তবে অভিযোগ গঠনের আদেশের দিন ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এদিকে তাকে ট্রাইব্যুনালে যেকোনো মূল্য হাজির করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এর আগে, ২ মার্চ প্রসিকিউশন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন। শুনানিতে জুলাই হত্যাকাণ্ডে তাদের ভূমিকা তুলে ধরেন।
আরও পড়ুন:
পরে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানান। এরপর ১১ মার্চ শুনানিতে দুই আসামির অব্যাহতি চান তাদের আইনজীবীরা। তারা ট্রাইব্যুনালকে জানান, তাদের মক্কেলরা নির্দোষ। এদিকে, ট্রাইব্যুনাল-২ এ যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাঈম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে আজ।





