অন্য দেশের ওপর নীতি চাপিয়ে দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্ষমতা হারিয়েছে বলে মন্তব্য করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ওয়াশিংটন যখন তেহরানের নতুন প্রস্তাবটি পর্যালোচনা করছে, ঠিক সে মুহূর্তে যুক্তরাষ্ট্র আর অন্য কোনো দেশকে কী করতে হবে তা ‘নির্দেশ দেয়ার অবস্থানে নেই।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে রেজা তালাই-নিক বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই।’
তালাই-নিক আরও যোগ করেন যে, ওয়াশিংটনকে শেষ পর্যন্ত এটি মেনে নিতেই হবে যে তাদের অবৈধ এবং অযৌক্তিক দাবিগুলো পরিত্যাগ করা বাঞ্ছনীয়।