ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪

ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনা
ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনা | ছবি: সংগৃহীত
0

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এছাড়া এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক যাত্রী আটকা পড়ে আছেন বলে জানা গেছে। চলছে উদ্ধারকাজ। গতকাল (সোমবার, ২৭ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসি’র তথ্য, স্থানীয় সময় গতকাল (সোমবার, ২৭ এপ্রিল) গভীর রাতে জাকার্তার পাশের শহর বেকাসির একটি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। একটি লোকাল কমিউটার ট্রেন এবং একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে ট্রেন পরিচালনা কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কোম্পাস ডটকম জানায়, হতাহতের প্রকৃত সংখ্যা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) ভোরেও দুর্ঘটনাস্থলে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা। সীমিত জায়গা ও ট্রেনের বগিগুলোর মারাত্মক ক্ষতির কারণে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে তাদের।

জেআর