নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে জোট গঠন

নেতানিয়াহু, নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ
নেতানিয়াহু, নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ | ছবি: সংগৃহীত
0

নেতানিয়াহুকে হটাতে ‘টুগেদার’ নামে একটি জোট গঠন করলেন ইসরাইলের দুই বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ ও নাফতালি বেনেট। গতকাল (রোববার, ২৬ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন নেতানিয়াহুর দুই শক্ত প্রতিদ্বন্দ্বী।

এসময়, বেনেটের দল ‘বেনেট ২০২৬’ ও লাপিদের রাজনৈতিক দল 'ইয়েশ আতিদ' একীভূত করা হয়। এর নেতৃত্বে থাকবেন বেনেট নিজেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আদর্শগত মিল না থাকলেও শুধু নেতানিয়াহু'র গদি হটাতেই একজোট হয়েছে লাপিদ ও বেনেট।

আরও পড়ুন:

চলতি বছরের শেষের দিকে ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেও ২০২১ এর নির্বাচনে জোট গড়ে নেতানিয়াহুকে হারিয়ে দিয়েছিলেন তারা। তবে মাত্র ১৮ মাস ক্ষমতায় ছিল জোটটি। এরপর ২০২২ এর নভেম্বরে ক্ষমতায় ফিরে কট্টর ডানপন্থী দল গঠন করেন বেনিয়ামিন নেতানিয়াহু।

ইএ