যুক্তরাজ্যের গ্লোসেস্টারশায়ারে অবস্থিত র্যাফ ফেয়ারফোর্ড এয়ারবেসে আগুন লেগেছে। এই এয়ার বেসটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করছিল বলে ইউকেভিত্তিক দ্য টেলিগ্রাফ এবং গ্লোসেস্টারশায়ার লাইভ রিপোর্ট করেছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আজ (রোববার, ২৬ এপ্রিল) ভোরবেলা দাবানল নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবার একাধিক দল মোতায়েন করা হয়েছিল বলে দ্য টেলিগ্রাফ জানিয়েছে। সংবাদমাধ্যমটি যোগ করেছে যে এই ঘটনায় কোনো হতাহত হয়নি এবং কোনো র্যাফ বিমান ক্ষতিগ্রস্ত হয়নি।
দ্য টেলিগ্রাফ আরও উল্লেখ করেছে, ‘মার্কিন বিমান বাহিনীর ক্ষতির পরিমাণ বর্তমানে অজানা।’