গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: জ্বালানি সচিব

যুগ্ম সচিব উম্মে রেহানা
যুগ্ম সচিব উম্মে রেহানা | ছবি: সংগৃহীত
0

গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সচিবালয় নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ তিনি বলেন, ‘মোট উৎপাদন ক্ষমতার অর্ধেকের কম উৎপাদন হচ্ছে বিদ্যুৎ।’

ব্রিফিং এ জানানো হয়, গতকাল সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিলো ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট। বিপরীতে উৎপাদন হয়েছে ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট।

তিনি জানান, আজও পরিস্থিতির উন্নতি হয়নি। চাহিদা ১৭ হাজার মেগাওয়াটের বিপরীতে উৎপাদন মাত্র ১৪ হাজার মেগাওয়াট, ঘাটতি তিন হাজার মেগাওয়াট।

আরও পড়ুন:

তিনি আরও জানান, আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। আগামী ২৮ তারিখের মধ্যে সচল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, মে মাসের প্রথম সপ্তাহে নতুন করে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে লোডশেডিং পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।

এফএস