এ বিষয়ে তিনি বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার্থীরা রক্ত ঝরাতে নয়, যাবে জ্ঞানের চর্চা করতে।’
আরও পড়ুন:
এসময় তিনি আরও বলেন, ‘সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, মেধার যত বিকাশ ঘটবে জাতি তত এগিয়ে যাবে। রাজনীতিকে প্রধান্য দিয়ে নয়, মেধাকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করতে হবে।’
মেধাভিত্তিক সমাজ জুলাই আকাঙ্ক্ষার অন্যতম দাবি বলেও মন্তব্য করেন তিনি। এসময় মিরপুরে দুইটি এসএসসি পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ডা. শফিকুর রহমান।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।





