শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে দায়িত্ব ছাড়তে বললো সরকার

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড | ছবি: সংগৃহীত
0

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটিকে চলতি সপ্তাহের মাঝেই দায়িত্ব ছেড়ে দিতে বলেছে দেশটির সরকার। বার্তা সংস্থা এএফপিকে বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বোর্ড পুনর্গঠনের পথ সুগম করতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

শ্রীলংকার সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা এসএলসি। বর্তমানে বোর্ডের নেতৃত্বে রয়েছেন শাম্মি স্লিভা। যিনি টানা যার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরেই বোর্ডের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ ছিল। যা নিয়ে জনগণের তীব্র অসন্তোষের মুখে অন্তর্বর্তীকালীন প্রশাসনের হাতে দায়িত্ব তুলে দিতে চায় শ্রীলংকার সরকার। আর তাই বর্তমান কমিটিকে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন:

অবশ্য শ্রীলংকার ক্রিকেটে সরকারি হস্তক্ষেপ নতুন ঘটনা নয়। এর আগে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে ২০২৩ সালে শ্রীলংকার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। যা ২০২৪ সালের জানুয়ারিতে ফিরিয়ে দেয়া হয়েছিল।

ইএ