সংস্থাটি জানায়, লিতানি নদীর দক্ষিণ তীরের গ্রামগুলোতে নতুন করে বাস্তুচ্যুতির ঢল নেমেছে। ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও পানির মতো মৌলিক পরিষেবার অভাবে বাসিন্দারা বাধ্য হয়ে সিডন ও বৈরুতের দিকে চলে যাচ্ছেন।
আরও পড়ুন:
এদিকে ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ভুল শনাক্তকরণের কারণে তাদের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ড্রোন হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলার তীব্রতা বাড়ায় মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। বাস্তুচ্যুত পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে মানবেতর জীবন যাপন করছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।





