প্রতিবেদনে বলা হয়, ইরাকের তেল বিক্রির অর্থ হিসেবে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা থাকা প্রায় ৫০ কোটি (৫০০ মিলিয়ন) মার্কিন ডলারের একটি চালান সম্প্রতি আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটির সত্যতা যাচাই করতে পারেনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকও কোনো মন্তব্য করেনি।
এরই সঙ্গে সামরিক প্রশিক্ষণ ও অর্থায়ন স্থগিত সম্পর্কে ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ওয়াশিংটন ইতিমধ্যে বাগদাদকে জানিয়ে দিয়েছে যে, মিলিশিয়াদের হামলা বন্ধ না হওয়া এবং ইরাকি কর্তৃপক্ষ সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত কিছু সন্ত্রাসবিরোধী ও সামরিক প্রশিক্ষণ কর্মসূচির অর্থায়ন স্থগিত থাকবে।
চলতি মাসের শুরুর দিকে বাগদাদে একটি গুরুত্বপূর্ণ মার্কিন কূটনৈতিক স্থাপনায় ড্রোন হামলার পর ইরাকের রাষ্ট্রদূতকে তলব করেছিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান-পন্থি ‘সন্ত্রাসী মিলিশিয়া’ গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে। এরপরই দুই দেশের মধ্যকার সামরিক ও আর্থিক সম্পর্কে এই টানাপোড়েন শুরু হলো।





