জানা যায়, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ফেসবুকে উভয়পক্ষের বিভিন্ন তীর্যক মন্তব্য ঘিরে গত কয়েক দিন ধরেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। এরইমাঝে ক্যাম্পাসে একটি দেয়াল লিখনে একটি অংশ মুছে দিয়ে সেখানে ‘গুপ্ত’ শব্দটি লিখে দেয় ছাত্রদল নেতারা।
আরও পড়ুন:
এ নিয়ে সকালে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পদধারী নেতারা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও একপর্যায়ে মারপিটে জড়িয়ে পড়েন দু’পক্ষ। এতে অন্তত চারজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের কথা জানিয়েছে ছাত্রদল।





