আগের দিন তিনি কার্ড সংগ্রহ করতে পারেননি। তবে আজ (সোমবার, ২০ এপ্রিল) ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বাসভবনে গিয়ে বিশেষ এ কার্ডটি গ্রহণ করেন। সরকারের এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে তিনি নিজের মুগ্ধতা প্রকাশ করেন।
জামাল ভূঁইয়া বলেন, ‘ক্রীড়াবিদদের কল্যাণে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খেলোয়াড়দের স্বার্থে কোনো মন্ত্রীকে এর আগে কখনও এমন বাস্তবসম্মত পদক্ষেপ নিতে দেখিনি। মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক সব সময় তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা ও কল্যাণের কথা ভাবেন এবং তাদের পাশে দাঁড়ান। এ স্পোর্টস কার্ড আমাদের ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আমি বলবো, এটা আমিনুল কার্ড।’





