খেলোয়াড়দের স্বার্থে কোনো মন্ত্রীকে এমন পদক্ষেপ নিতে দেখিনি: জামাল ভূঁইয়া
ক্রীড়াবিদদের আর্থিক অনিশ্চয়তা দূর করে খেলাধুলায় পেশাদারিত্ব বজায় রাখতে ‘ক্রীড়া ভাতা ও কার্ড’ কর্মসূচি চালু করেছে সরকার। এ বিশেষ সুবিধার আওতায় ক্রীড়াবিদের সংখ্যা দাঁড়িয়েছে ৩০০। প্রথমবারের মতো এমন উদ্যোগে ক্রীড়াবিদদের মধ্যে দেখা দিয়েছে দারুণ উচ্ছ্বাস। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও ক্রীড়া কার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।