বিসিবি থেকে বিদায়ী সম্মাননা পেলেন পেসার রুবেল

রুবেলের হাতে বিদায়ী সম্মাননা তুলে দেয়ার মুহূর্ত
রুবেলের হাতে বিদায়ী সম্মাননা তুলে দেয়ার মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সম্মাননা পেলেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো জাতীয় দলের পেসার রুবেল হোসেন। আজ (সোমবার, ২০ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে তাকে এ সম্মাননা দেয় বিসিবি।

মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তাকে বিদায়ী সংবর্ধনা দেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবং দুই পরিচালক রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

আরও পড়ুন:

সবশেষ ২০২১ সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন রুবেল হোসেন। এরপর গেলো সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

বাংলাদেশের জার্সিতে ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি খেলেছেন রুবেল; ক্যারিয়ারে পেয়েছেন ১৯৩ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও অবশ্য ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে এ পেসারকে।

এসএইচ